শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

পড়ালেখা ভালো না লাগায় পালিয়ে যায় তিন শিক্ষার্থী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট
পড়ালেখা ভালো না লাগায় জামালপুরের ইসলামপুর দারুত তাক্বওয়া মহিলা ক্বওমী মাদরাসার আবাসিক কক্ষ থেকে তিন ছাত্রী পালিয়ে যায় বলে জানিয়েছেন পুলিশ সুপার নাছির উদ্দিন।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সংবাদ সম্মেলন করে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, উদ্ধার তিন ছাত্রীর জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে নেয়া হয়েছে। পরে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতার হওয়া চার শিক্ষকের ব্যাপারে তিনি বলেন, তারা মানব পাচার মামলা থেকে ছাড় পেলেও শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় তদন্ত সাপেক্ষ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল) মো. সুমন মিয়া বলেন, গত ১২ সেপ্টেম্বর রাতে ওই তিন ছাত্রী মাদরাসা থেকে বের হয়ে ইসলামপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে নামে। সেখানে থেকে রাজা মিয়ার রিকশা দিয়ে মান্ডা এলাকায় যায়। পরে সেখানকার কোনো কিছু চিনতে না পেরে কান্না শুরু করে দিলে শান্তনা দিয়ে তাদের নিজের বাসায় নিয়ে যান। তাদের দুইজনকে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি দিয়ে দেন তিনি। পরে শুক্রবার দিবাগত রাতে কমলাপুর রেলস্টেশনে সিসিটিভি ফুটেজের সূত্র ধরে মুগদার মান্ডা এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023