শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

পরীমণির পরবর্তী হাজিরা ১০ অক্টোবর

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক

ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদার বুধবার পরীমণির পরবর্তী হাজিরার তারিখ ঠিক করেন। এর আগে বেলা ১১টার দিকে ওই আদালতে যান পরীমণি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমণিকে আগামী ১০ অক্টোবর আবার হাজির হতে হবে বিচারিক আদালতে।

ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদার বুধবার পরীমণির পরবর্তী হাজিরার এ তারিখ ঠিক করেন। এর আগে ওই আদালতে বুধবার বেলা ১১টার দিকে হাজিরা দেয়ার জন্য যান পরীমণি।

মাদক মামলায় ২৭ দিন কারাভোগের পর গত ১ সেপ্টেম্বর গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত হন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা।

গত ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমণির বাসায় অভিযান চালায় র‍্যাব। সেদিন বিদেশি মদসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দের দাবি করে বাহিনীটি। পরের দিন বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে র‌্যাব। ওই মামলায় পরীমণিকে আদালতে তোলা হয়।

আদালত পরীমণিকে প্রথম দফায় ৪ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেয়। পরে তাকে আবারো দুই দফায় তিন দিনের রিমান্ডে পাঠায় আদালত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023