শিরোনাম :
অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা

টিকা গ্রহীতার সংখ্যা ছাড়াল সাড়ে তিন কোটি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

দেশে মহামারি করোনাভাইরাসের টিকাগ্রহীতার সংখ্যা ছাড়িয়েছে সাড়ে তিন কোটি। সোমবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজধানীসহ সারাদেশে এ পর্যন্ত তিন কোটি ৫১ লাখ ৬০ হাজার ৮৫০ জন টিকা নিয়েছেন। আরও দুই কোটির বেশি মানুষ নিবন্ধন করে টিকার অপেক্ষায় রয়েছেন।

এতে আরও বলা হয়, করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন দুই কোটি ১১ লাখ ৪০ হাজার ৩৭৮ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন এক কোটি ৪০ লাখ ২০ হাজার ৪৭২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চার কোটি ১৩ লাখ ৮৫ হাজার ৭৫৯ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন। এরমধ্যে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে চার কোটি আট লাখ ২৮ হাজার ৫১৪ এবং পাসপোর্ট নম্বর দিয়ে পাঁচ লাখ ৫৭ হাজার ২৪৫ জন নিবন্ধন করেছেন।

এ পর্যন্ত প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ এক কোটি ১৯ লাখ ৯৬ হাজার ৬৮০ আর নারী ৯১ লাখ ৪৩ হাজার ৬৯৮ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৮১ লাখ ৪৩ হাজার ৭২৬ আর নারী ৫৮ লাখ ৭৬ হাজার ৭৪৬ জন। এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে এক কোটি ২৩ লাখ ৫৫ হাজার ২৫৬ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে এক লাখ ৩১১ ডোজ। চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে এক কোটি ৭৮ লাখ ৪৫ হাজার ৯৯৬ ডোজ। আর মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ৪৮ লাখ ৫৯ হাজার ২৮৭ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023