শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

ভারত-পাকিস্তান সিরিজ নিয়ে যা বললেন রমিজ রাজা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

স্পোর্টস ডেস্ক

রত বনাম পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ ফিরিয়ে আনা এই মুহূর্তে সম্ভব নয় বলে জানিয়েছেন পাক ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা। এই মুহূর্তে তার মূল লক্ষ্য পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের উন্নতি।

সোমবার তিন বছরের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন রমিজ রাজা। পাকিস্তানের বিশ্বকাপজয়ী সাবেক এই তারকা ক্রিকেটার অতীতে বোর্ডের প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করেছেন।

দায়িত্ব নেওয়ার পর রমিজ বলেন, খুব কঠিন পরীক্ষা। আমাকে নির্বাচিত করার আগে প্রধানমন্ত্রী ইমরান খানকে অনেকগুলো বিষয়ের দিকে নজর রাখতে হয়েছে।

সংবাদ সম্মেলনে তাকে ভারত বনাম পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হয়। রমিজ বলেন, এই মুহূর্তে সম্ভব নয়। খেলার মধ্যে রাজনীতি ঢুকে গেছে। এই বিষয় নিয়ে আমরা কোনো তাড়াহুড়া করতে রাজি নই। ঘরোয়া ক্রিকেটের দিকে নজর দিতে চাই এই মুহূর্তে।

সামনেই পাকিস্তান বনাম নিউজিল্যান্ড সিরিজ। সেই সিরিজে রিভিউ সিস্টেম (ডিআরএস) থাকবে না।

রমিজ বলেন, ডিআরএস খুব জটিল। আমি এই বিষয়টা নিয়ে দেখব। পাকিস্তান ক্রিকেটে কোচিংয়ের মান নিয়েও সন্তুষ্ট নন রমিজ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023