শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

প্রধানমন্ত্রীর খাদ্যবান্ধব কর্মসূচির ৮৪ বস্তা চাল জব্দ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট

ময়মনসিংহের ফুলপুরে ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ প্রকল্পের আওতাধীন ১০ টাকা কেজির প্রধানমন্ত্রীর খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ কেজি ওজনের ৮৪ বস্তা চাল জব্দ করা হয়েছে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার সিংহেশ্বর উচ্চ বিদ্যালয় সংলগ্ন বাজারে মো. শহিদুল ইসলাম শহিদের দোকান থেকে এসব চাল জব্দ করা হয়।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ রাশেদ হাসান এ বিষয়ে বলেন, শহিদ একজন দোকানদার ও ফরিয়া ব্যবসায়ী। সে কোন ডিলার নয়। আমরা তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছি।

চাল জব্দের ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার বলেন, আড়াই টন চাল জব্দ করে থানায় রাখা হয়েছে। যার দোকান থেকে এসব চাল জব্দ করা হয়েছে তার বিরুদ্ধে একটা মামলা করতে বলেছি। দোকান মালিক শহিদ বর্তমানে পলাতক রয়েছে।

ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023