শিরোনাম :
অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা

থামছেই না ট্রেনে পাথর নিক্ষেপ, তথ্য দিলে পুরস্কার দেবে পুলিশ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

থামছেই না চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা। অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থাকায় বারবার ঘটছে এ ধরনের ঘটনা। চলতি বছরে মাত্র ৬ মাসে দেড় শতাধিক পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন শতাধিক যাত্রী।

এবার পাথর নিক্ষেপকারীদের ধরতে পুরস্কার ঘোষণা করেছে রেলওয়ে পুলিশ। তথ্য দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। জনসচেতনতার পাশাপাশি স্থায়ী সমাধানে ট্রেনলাইন কেন্দ্রিক মানুষ চলাচল বন্ধের তাগিদ দিয়েছেন যোগাযোগ বিশেষজ্ঞরা।
রেল পুলিশ বলছে, রেললাইনের পাশে অবৈধভাবে গড়ে ওঠা বস্তি, দোকানপাট ও নানা স্থাপনার আশপাশ থেকে ছোড়া হয় পাথর। পাথর নিক্ষেপের ঘটনা সবচে বেশি ঘটে সিলেট ও চট্টগ্রাম রুটে। ওই সব এলাকায় পুলিশি তৎপরতা বাড়ানোর পাশাপাশি পাথর নিক্ষেপকারী সম্পর্কে তথ্য দিলে ১০ হাজার টাকার পুরস্কার ঘোষণা করেছে রেল পুলিশ।

ঢাকা জেলা রেলওয়ে পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন বলেন, কেউ পাথর ছুড়েছে, এমন দেখলে কেউ ছবি তুলে আমাদের দিতে পারেন, অথবা প্রত্যক্ষদর্শী হিসেবে বলতে পারেন আমাদের, এক্ষেত্রে আমরা নগদ ১০ হাজার টাকা দেওয়ার পুরস্কার ঘোষণা করা হয়েছে।

যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক ড. শামসুল হক বলেন, রেলের দুই ধারে ১৪৪ ধারা জারি করা আছে। কেউ যেন ওই অবকাঠামোর ধারের কাছে না আসতে পারে, সেগুলো আমাদের নিরাপত্তা জন্য ব্যবস্থা করে নিতে হবে।

উল্লেখ্য, রেলআইন অনুযায়ী পাথর নিক্ষেপের অপরাধে সর্বনিম্ন ১০ বছরের কারাদণ্ড ও অপরাধ বিবেচনায় যাবজ্জীবন আর কেউ মারা গেলে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। কিন্ত এখন পর্যন্ত এই আইনে সাজা দেওয়ার কোনো নজির নেই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023