শিরোনাম :
গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল

মাস্ক না পরায় জরিমানা গুণলেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট

সিডনিতে লকডাউন চলাকালে মাস্ক না পরে জনসম্মুখে বের হওয়ায় অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী টনি অ্যাবোটকে ৫০০ ডলার জরিমানা গুণতে হয়েছে। ঘটনার ছবি সংগ্রহ করেন একজন প্রত্যক্ষদর্শী, যা তিনি নেটমাধ্যমে শেয়ার করেছেন। খবর ডেইলি মেইল অনলাইনের।

ঘটনাটি ঘটেছে গত বুধবার সকালে। সিডনির মেনলিতে একটি সৈকতে মাস্কবিহীন দাঁড়িয়ে এক বন্ধুর সঙ্গে কথা বলছিলেন অ্যাবোট। এক ব্যক্তি তাদের এ অবস্থায় দেখাতে পান এবং পুলিশকে বিষয়টি অবগত করেন। পুলিশ এসে তদন্ত চালায় এবং অস্ট্রেলিয়ার সাবেক এ প্রধানমন্ত্রীকে জরিমানা করে।

শুক্রবার জরিমানার ওই অর্থ পরিশোধ করেছেন টনি অ্যাবোট। নিউ সাউল ওয়েলস অঙ্গরাজ্যের পুলিশ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানায়, মাস্ক না পরার কারণে ৬৩ বছরের এক ব্যক্তি (অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী টনি অ্যাবোট) ৫০০ ডলার জরিমানা দিয়েছেন।

সিডনিতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় কড়াকড়ি চলছে। তবে সেখানে সমুদ্র সৈকতে লোকজনকে হাঁটাচলা বা ঘুরাফেরার সুযোগ রয়েছে। তবে সেক্ষেত্রে মাস্ত বাধ্যতামূলক করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023