শিরোনাম :
গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল

তালেবান নিয়ন্ত্রিত কাবুলে প্রথম বাণিজ্যিক ফ্লাইটের অবতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট

১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এরপর থেকে দেশটির সঙ্গে বাণিজ্যিক ফ্লাইট বন্ধ করে দেয় বিভিন্ন দেশ। প্রায় তিন সপ্তাহেরও বেশি সময় পর কাবুল বিমানবন্দরে সোমবার ফের আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট অবতরণ করল।

বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এ তথ্য জানায় এনডিটিভি।

খবরে বলা হয়, মুষ্টিমেয় যাত্রী নিয়ে পাকিস্তান এয়ারলাইন্সের একটি ফ্লাইট সোমবার কাবুলে অবতরণ করেছে। হয়তো ফ্লাইটে ১০ জনের মতো যাত্রী ছিলেন। মনে হয় এ ফ্লাইটে যাত্রীর চেয়ে বিমানের স্টাফ বেশি ছিলেন।

এর আগে পিআইএয়ের মুখপাত্র আবদুল্লাহ হাফিজ খান বলেছিলেন, আমরা কাবুলে ফ্লাইট পরিচালনার জন্য সব ধরনের কারিগরি ছাড়পত্র পেয়েছি। আমাদের প্রথম বাণিজ্যিক ফ্লাইট কাবুলের উদ্দেশে ইসলামাবাদ ছাড়বে ১৩ সেপ্টেম্বর।

কাতার এয়ারওয়েজ কাবুল থেকে বেশ কয়েকটি চার্টার্ড ফ্লাইট পরিচালনা করেছে। একই সঙ্গে একটি আফগান এয়ারলাইন্স গত সপ্তাহে অভ্যন্তরণী ফ্লাইট চালু করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023