শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

মধ্যরাতে বিয়ে করলেন মাহি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক

বিয়ে নিয়ে গুঞ্জন ছড়ালেও এতোদিন মুখে কুলুপ এঁটে ছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। অবশেষে সেই গুঞ্জন নিয়ে নীরবতা ভাঙলেন। মাঝরাতে বিয়ের কথা জানালেন নিজেই।

রোববার দিবাগত রাত প্রায় সাড়ে ১২টার দিকে তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিয়ের খবর নিশ্চিত করেছেন।

বিয়ের বিশেষ মুহূর্তের ছবি পোস্ট করে মাহি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। আজ ১৩/০৯/২১ ইং ১২:০৫ মিনিটে আমাদের বিবাহ সম্পন্ন হলো।

আগের সব খবর গুজব ছিলো দাবি করে মাহি লেখেন, ‘এর আগের সব কথা আসলেই গুজব ছিলো। সবাই আমাদের জন্য দোয়া করবেন এটাই একমাত্র চাওয়া।’

মাহির বর রাকিব সরকার। তিনি একজন ব্যবসায়ী এবং রাজনীতির সঙ্গে যুক্ত। থাকেন গাজীপুরে। এটি দুজনেরই দ্বিতীয় বিয়ে।

গেলো মে মাসে ফেসবুকে প্রথম স্বামী অপুর সঙ্গে বিবাহ বিচ্ছেদের কথা জানান ঢালিউড অভিনেত্রী। বিচ্ছেদের পর থেকেই তার বিভিন্ন ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে শুরু হয় গুঞ্জন।

গত জুন মাসে গুঞ্জন ছড়ায়- রাকিব সরকার নামের গাজীপুরের এক রাজনীতিক ও ব্যবসায়ীর সঙ্গে সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছেন মাহি।

সম্প্রতি এক ফেসবুক পোস্টে মাহিয়া মাহি লিখেন, আগামী ১৩ তারিখে তিনি ভক্ত ও দর্শককে সারপ্রাইজ দেবেন। এ ঘোষণার পরই বিনোদন দুনিয়ায় ছড়িয়ে পড়ে, তিনি বিয়ে করেছেন।

১৩ তারিখ আসতেই ভক্তদের সেই সারপ্রাইজই তিনি দিলেন বিয়ের খবর দেয়ার মাধ্যমে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023