শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ছেলে-মেয়ে একসঙ্গে ক্লাস নিষিদ্ধ করল আফগানিস্তান

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট

আফগানিস্তানে নারীদেরকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণের অনুমতি দিয়েছে তালেবান তবে তারা ছেলেদের সঙ্গে ক্লাস করতে পারবে না। দেশটির কেয়ারটেকার সরকারের উচ্চ শিক্ষাবিষয়ক মন্ত্রী আবদুল বাকি হাক্কানি এ নির্দেশনার কথা জানান।

রোববার এক প্রেস ব্রিফিংয়ে একথা ঘোষণা করেন আফগান শিক্ষামন্ত্রী। তিনি সুস্পষ্ট করে বলেছেন, সহশিক্ষা আফগান বিশ্ববিদ্যালয়গুলোতে নিষিদ্ধ থাকবে।

এ সময় তিনি শিক্ষা বিষয়ে আফগানিস্তানের নতুন সরকারের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন।

তিনি বলেন, “সহশিক্ষার অবসান ঘটাতে আমাদের কোনো সমস্যা নেই। দেশের লোকজন মুসলমান এবং তাদেরকে এটা গ্রহণ করতে হবে।”

গত ১৫ আগস্ট রাজধানী কাবুল দখলের মাধ্যমে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর তালেবান ঘোষণা করেছিল যে, তাদের আগের শাসনের চেয়ে এবারের শাসন-ব্যবস্থা ভিন্ন হবে। ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবানের শাসনামলে আফগান মেয়েদের লেখাপড়া নিষিদ্ধ ছিল।

কিন্তু এবার ক্ষমতায় এসে তালেবান প্রথম দিকেই ঘোষণা করেছে যে, নারীরা লেখাপড়ার সুযোগ পাবে তবে এক্ষেত্রেও শরীয়া আইন অনুসরণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023