শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট

নিষেধাজ্ঞার মধ্যেই দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। সোমবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, নতুন ধরনের দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানো হয়েছে। পরীক্ষা চালানো নতুন এ ক্ষেপণাস্ত্র দেড় হাজার কিলোমিটার (৯৩০ মাইল) দূর থেকে লক্ষ্যবস্তুকে আঘাত হানতে পারে।

রাষ্ট্রীয় গণমাধ্যমটি আরও জানায়, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা রাষ্ট্রের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ এবং শত্রুদের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার কৌশল।

উত্তর কোরিয়ার দাবি, তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে লঙ্ঘন করেনি।

বিবিসির খবরে বলা হয়, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার ওপর অনেক আগে থেকেই নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে।

বিশেষজ্ঞদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, ক্রুজ ক্ষেপণাস্ত্র পারমাণবিক সক্ষমতাসম্পন্ন হতে পারে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলছে, উত্তর কোরিয়া তাদের সামরিক কর্মসূচির উন্নয়ন ঘটানো অব্যাহত রেখেছে এবং যেটি প্রতিবেশী দেশসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য হুমকিস্বরুপ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023