শিরোনাম :
অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা

রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে রাশিয়াকে পাশে চায় বাংলাদেশ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা
চার বছরেরও বেশি সময় ধরে নতুন করে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের ভিটেমাটি হারানো বিশাল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিজ দেশে ফেরাতে রাশিয়ার সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নবনিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভিকেনতেভিচ মান্টিটাস্কি রোববার (১২ সেপ্টেম্বর) সৌজন্য সাক্ষাৎ করতে এলে পররাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান। এসময় তিনি নতুর রুশ রাষ্ট্রদূতকে ঢাকায় স্বাগত জানান।

সাক্ষাৎকালে ঢাকা-মস্কো বিশেষ সম্পর্কের নানা দিক তুলে ধরে ড. মোমেন বলেন, একাত্তরে মহান মুক্তিযুদ্ধে এবং স্বাধীনতা-পরবর্তী দেশ পুনর্গঠনে রাশিয়ার অবদান বাংলাদেশ কৃতজ্ঞচিত্তে স্মরণ করে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, স্বাধীনতাত্তোর তৎকালীন সোভিয়েত রাশিয়ার প্রেসিডেন্টের আমন্ত্রণে ১৯৭২ সালের মার্চ মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাশিয়া সফর করেন। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহযোগিতার জন্য রাশিয়ার সরকার ও জনগণের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান।

সাক্ষাৎকালে রুশ রাষ্ট্রদূত ঢাকা-মস্কো কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপনে আগ্রহ পুনর্ব্যক্ত করলে উভয় দেশই এ অনুষ্ঠানের আয়োজন করতে পারে বলে মত দেন ড. মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী ২০২৩ সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিত থাকার আশা ব্যক্ত করেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023