শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

অলিগলির স্কুল-কলেজেও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে: মাউশি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

বড় শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি অলিগলির স্কুল-কলেজে স্বাস্থ্যবিধি নিশ্চিতে বেশি গুরুত্ব দেয়া প্রয়োজন। সেখানে সব নির্দেশনা মানা হচ্ছে কি না, তা মনিটরিং করা হচ্ছে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক।

রোববার রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মাউশি মহাপরিচালক বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার জন্য আমরা বেশ কিছু নির্দেশনা দিয়েছি। সেসব বাস্তবায়ন করা হয়েছে কি না, তা খতিয়ে দেখতে গত এক সপ্তাহ ধরে মনিটরিং কাজ শুরু হয়েছে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানের মূল ফটক দিয়ে সারিবদ্ধ করে শিক্ষার্থীদের প্রবেশ করানো বড় চ্যালেঞ্জ। সেখানে শৃঙ্খলা বজায় রেখে যাতে সব শিক্ষার্থীকে সারিবদ্ধভাবে প্রবেশ করানো হয়, সেজন্য দিকনির্দেশনা রয়েছে। ভিকারুননিসায় সুশৃঙ্খলভাবে নির্দেশনা বাস্তবায়ন করছে।

তিনি আরও বলেন, আমাদের সব প্রস্তুতি শুধু করোনায় আপৎকালীন সময়ের জন্য নয়। পরবর্তীতে শৃঙ্খলভাবে যাতে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম করানো হয়, সেটি স্থায়ীকরণে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলেও এসব নির্দেশনাগুলো শিক্ষাপ্রতিষ্ঠানে অনুসরণ করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, রাজধানীর বড় বড় স্কুলগুলোর পাশাপাশি অলিগলিতে গড়ে ওঠা ছোট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আমাদের নজরদারি রয়েছে। আমাদের মনিটরিং টিম সেসব স্কুলের পরিদর্শন করেছে। সেখানে কোনো ধরনের সমস্যা থাকলে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেয়া হবে। আশা করি, করোনা পরিস্থিতির মধ্যে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য সরকারের দেওয়া সব নির্দেশনা অনুসরণ করে স্কুল-কলেজে পাঠদান কার্যক্রম পরিচালিত হবে।

এসময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023