স্পোর্টস ডেস্ক
করোনার কারণে স্থগিত আইপিএলের বাকি অংশ অনুষ্ঠিত হবে আরব আমিরাতে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে খেলা শুরু হবে। আর ঐ পর্বে অংশ নিতে রোববার রাতে দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়ছেন বাংলাদেশ দলের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। দুজন একই ফ্লাইটে যাবেন বলে জানা গেছে।
এবারের আইপিএলের সাকিব কলকাতা নাইট রাইডার্স আর মোস্তাফিজ খেলছেন রাজস্থান রয়্যালসের হয়ে। আগামী ১৫ অক্টোবর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। আইপিএলের অবশিষ্ট অংশ।
এদিকে সাকিব বা মোস্তাফিজের দল যদি ফাইনালে খেলে তাহলে তাদের ওমানে জাতীয় দলের সঙ্গে অনুশীলন করা হবে না। কারণ আইপিএলের ফাইনাল ১৫ অক্টোবর। আর ওমানে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৭ অক্টোবর, স্কটল্যান্ডের বিপক্ষে।