শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

পাপনকে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সাকিব

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

স্পোর্টস ডেস্ক
রোববার দিনগত রাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটে অংশ নিতে দুবাইয়ের উদ্দেশে উড়াল দেবেন সাকিব আল হাসান। তার আগে সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে এলেন বিশ্বসেরা অলরাউন্ডার।

তিনি একা যাননি, সাকিবের সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনও। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি আপলোড করেছেন সাকিব।

ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আজ সন্ধ্যায় বিসিবি সভাপতি পাপন ভাইসহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে আসাটা অনেক সম্মানজনক ছিলো।’

রোববার দুপুরে রাজধানীর একটি অভিজাত হোটেলে ডিবিএল সিরামিকসের সঙ্গে শুভেচ্ছাদূর হিসেবে চুক্তি সাক্ষর করেছেন সাকিব। এরপর সন্ধ্যা নামতেই বিসিবি সভাপতি পাপনের সঙ্গে প্রধানমন্ত্রী কার্যালয়ে গিয়ে দেখা করে আসেন তিনি।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাকিব-পাপনের এই সাক্ষাতের পেছনে বিশেষ কোনো কারণ রয়েছে কি না তা এখনও জানা যায়নি। এদিকে আজ রাত ১টা ৪০ মিনিটে আবার আইপিএল খেলতে দুবাইয়ের বিমানে উঠবেন সাকিব।

দুপুরে চুক্তি সাক্ষর, সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ আর মধ্যরাতে দুবাই যাত্রা- সবমিলিয়ে চরম ব্যস্ত সময়ই যেন কাটছে সাকিবের। ডিবিএল সিরামিকসের সঙ্গে চুক্তি সাক্ষর অনুষ্ঠানেও উঠেছিল সাকিবের এই ব্যস্ততার প্রসঙ্গ।

তাকে জিজ্ঞেস করা হয়, এত ব্যস্ততার মধ্যেও সবকিছু ম্যানেজ করেন কীভাবে? উত্তরে সাকিব দেন পেশাদারিত্বের পরিচয়। বলেন, ‘ম্যানেজ করতে হয়। একজন প্রফেশনাল প্লেয়ারকে এসব ম্যানেজ করেই এখন চলতে হয়। তো সেটাই সেরা উপায়ে করার চেষ্টা করছি।’

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023