শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

তালেবানকে স্বীকৃতি দেয়নি ফান্স

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট

আফগানিস্তানে তালেবানের নতুন তত্ত্বাবধায়ক সরকারকে ফ্রান্স এখনও স্বীকৃতি দেয়নি বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জিন-ইয়েভস লি দ্রিয়ান। শনিবার রাতে এক বিবৃতিতে এ কথা জানান তিনি।

বিবৃতিতে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জানান, তালেবান মিথ্যা বলছে। তাদের নতুন সরকারের সঙ্গে ফ্রান্স সম্পর্ক তৈরি করেনি।

এদিকে লি দ্রিয়ান দেশটির টিভিতে দেয়া এক সাক্ষাতকারে বলেন, তারা (তালেবান) বলছে, কিছু বিদেশি এবং আফগান নাগরিককে তারা দেশ ছাড়ার অনুমতি দেবে। একটি অন্তর্ভুক্তিমূলক এবং প্রতিনিধিত্বমূলক সরকারের কথা বলেছিল তারা। কিন্তু তারা মিথ্যা বলেছিল।

তিনি বলেন, তালেবানের নতুন সরকারকে স্বীকৃতি দেয়নি ফ্রান্স এবং তাদের সঙ্গে কোনো ধরনের সম্পর্কও প্রতিষ্ঠা হয়নি। আমরা তালেবানকে বিভিন্ন পদক্ষেপ নিতে দেখতে চাই। তাদের এই মুহূর্তে অর্থনৈতিক সংকট রয়েছে এবং আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন দরকার। তবে এটা তাদের ওপরই নির্ভর করছে।

আফগানিস্তানে অবস্থানরত বিদেশিদের পরবর্তীতে কিভাবে সরিয়ে নেয়া হবে সে বিষয়ে আলোচনা করতে কাতারে যাচ্ছেন এই পররাষ্ট্রমন্ত্রী। তার আগেই তিনি আভাস দিলেন যে, তালেবান সরকারের সঙ্গে ফ্রান্স এখনও সম্পর্ক প্রতিষ্ঠা করেনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023