শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

৯/১১ হামলার তদন্ত বিষয়ক গোপন নথি প্রকাশ এফবিআইয়ের

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট

যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলার বিষয়ে করা তদন্তের নথি প্রথমবারের মতো প্রকাশ করেছে দেশটির গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। আজ রবিবার রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনায় বিমান নিয়ে হামলা এবং বিমান ছিনতাইকারীদের সৌদি আরবের সহযোগিতার অভিযোগের বিষয়ে ওই তদন্ত হয়েছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাহী আদেশের পর নথি প্রকাশ করলো এফবিআই।
প্রকাশ করা ওই নথি ২০১৬ সালের বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনায় বিমান হামলায় কয়েক হাজার লোক মারা যায়। ওই হামলায় কমপক্ষে দুই বিমানছিনতাইকারীকে একজন সৌদি কনস্যুলার কর্মকর্তা ও সৌদি গোয়েন্দা এজেন্টের সহযোগিতার দেওয়ার অভিযোগের বিষয়টি উদঘাটনে কাজ করে এফবিআই।

যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলার পর ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ’ ঘোষণা করে যুক্তরাষ্ট্র। এরপরই ইরাক ও আফগানিস্তানে হামলা চালায় দেশটি। দুই দেশেরই সরকারেরই পতন ঘটে যুক্তরাষ্ট্রের সেই হামলায়। দুই দেশে যুক্তরাষ্ট্রের দীর্ঘ সময়ব্যাপী ‘যুদ্ধে’ কয়েক লাখ সামরিক ও বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023