শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

এবার বোরকা পরে কাবুলে তালেবানের সমর্থনে নারীদের সমাবেশ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট
পরনে পা থেকে মাথা পর্যন্ত ঢাকা কালো বোরকা। চোখ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না তাদের। হাতে তালেবানের পতাকা। এভাবেই তালেবানের সমর্থনে আফগানিস্তানের রাজধানী কাবুলে শনিবার সমাবেশ করেছেন তিন শতাধিক নারী।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তালেবানের সমর্থনে এসব নারী কাবুলের শহীদ রাব্বানি এডুকেশন ইউনিভার্সিটির লেকচার থিয়েটারে আয়োজিত ওই সমাবেশে অংশ নেন।

সমাবেশে নারীরা পশ্চিমাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ইসলামপন্থীদের নীতির প্রতি সমর্থন প্রকাশ করেন।

আপাদমস্তক কালো বোরকায় ঢাকা প্রথম বক্তা এ সময় বলেন, আমরা সেই নারীদের বিরুদ্ধে যারা রাস্তায় বিক্ষোভ করে বলছে তারা নারীদের প্রতিনিধি।

বিগত সরকার সরকার নারীদের অপব্যবহার করছিল অভিযোগ করে তিনি বলেন, এটা কি বিগত সরকারকে পছন্দ করার স্বাধীনতা? না, এটা সেই স্বাধীনতা নয়। ওই সরকার নারীদের অপব্যবহার করছিল। তারা শুধু সৌন্দর্যের ভিত্তিতে নারীদের নিয়োগ দিয়েছিল।

এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক পরিচালক দাউদ হাক্কানি জানান, নারীরা এই সমাবেশের আয়োজন করে কর্তৃপক্ষের কাছে অনুমতি চাইলে তাদের অনুমতি দেওয়া হয়।

মঙ্গলবার তালেবান অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেয়। কিন্তু সেই মন্ত্রিসভায় পদ পাননি কোনো নারী। এর প্রতিবাদে কাবুলে চলছে বিক্ষোভ। বিক্ষোভ দমনে তালেবান ফাঁকা গুলি, লাঠিচার্জ, টিয়ার গ্যাস এমনকি চাবুকও ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে।

তবে এই প্রথম তালেবানের পক্ষে মাঠে নামল নারীরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023