বিশ্বে বন্ধুহীন হয়ে পড়েছে বাংলাদেশ: জিএম কাদের

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

ধনী দেশগুলো নাকি বাংলাদেশকে টিকা দিতে রাজি হচ্ছে না- পররাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্যের প্রেক্ষিতে জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘যদি তাই হয়, তাহলে বিশ্বে বন্ধুহীন হয়ে পড়েছে বাংলাদেশ।’

শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বারিধারায় দৈনিক যুগান্তর ভবন মিলনায়তনে জাতীয় যুব সংহতির এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় জিএম কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, ১৯৯৬ সালে পাসপোর্ট ভিত্তিক জরিপে বাংলাদেশের অবস্থান ছিল ৯৬তম। একই জরিপে বাংলাদেশের অবস্থান নিম্নগামী হতে হতে বর্তমানে ১০৬তম অবস্থানে এসেছে। বিশ্বে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের মর্যাদা বাড়তে পারে কিন্তু সাধারণ মানুষের মর্যাদা মোটেই বাড়েনি, বরং কমেছে। তাই এখন বাংলাদেশি পাসপোর্ট নিয়ে কেউ দেশের বাইরে গেলে তাকে নানারকম হয়রানির শিকার হতে হচ্ছে।’

জিএম কাদের আরও বলেন, ‘দলীয়করণের কারণে দেশে সুশাসন নেই। সরকারি দল না করলে, পরীক্ষায় প্রথম হয়েও চাকরি পাওয়া যায় না। সরকারি দল না করলে সর্বনিম্ন দরদাতা হয়েও টেন্ডারে কাজ পাচ্ছে না ঠিকাদাররা। আবার টেন্ডার ছাড়া কাজ দেওয়ার বিধান করেছে, যা সম্পূর্ণ সংবিধান পরিপন্থী।’

তিনি বলেন, ‘সরকারি দলের নেতা-কর্মীরা অপরাধ করেও খালাস পেয়ে যায়, সবার জন্য আইন সমানভাবে প্রযোজ্য হচ্ছে না।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023