শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

প্রথম দেখাতেই গৌরবের প্রেমে পড়েছিলেন দেবলীনা!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক

লক্ষ্মীপুজায় প্রথম দেখা। সেখান থেকে বন্ধুত্ব নয়, দেবলীনার জন্য সেটা ছিল ‘লাভ অ্যাট ফার্স্ট সাইট’।

প্রায় তিন বছর প্রেমের পর গত বছর ডিসেম্বরে বিয়ে করেন দুজনে। দেখতে দেখতে দাম্পত্য জীবনের ৯ মাস পার করে ফেললেন দেবলীনা কুমার ও গৌরব চট্টোপাধ্যায়।

গৌরবের জন্য সহজ ছিল না বিয়ের এই সিদ্ধান্ত, কারণ আগে একবার ভাঙা বিয়ের মধ্যে দিয়ে গিয়েছেন তিনি। তবে দেবলীনা শক্ত করে ধরেছিলেন ‘মথুরবাবুর’ হাতটা। এর আগে অভিনেত্রী অনিন্দিতা বসুর সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন উত্তম কুমারের নাতি।

গৌরব-দেবলীনার প্রেমের শুরুটা ঠিক কীভাবে? বন্ধুত্ব থেকে প্রেম নাকি অন্য কিছু? এক সাক্ষাৎকারে এর উত্তর জানিয়েছেন গৌরব ঘরনি। তার কথায়, প্রথম দেখাতেই গৌরবের প্রেমে পড়েছিলেন তিনি। তাই বন্ধুত্ব দিয়ে শুরু হয়নি এই সম্পর্ক।

দেবলীনা জানান, ‘আমাদের ক্ষেত্রে বন্ধুত্ব থেকে প্রেম হয়নি। লাভ অ্যাট ফার্স্ট সাইট ছিল। প্রথম দিন থেকেই আমরা প্রেমে হাবুডুবু খাচ্ছি।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023