শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

আদমদীঘিতে স্কুলছাত্রীকে উত্যক্তের অভিযোগে বখাটের জেল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার আদমদীঘিতে স্কুলছাত্রীদের উত্যক্ত, প্রেম প্রস্তাব ও চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে দুই বখাটে আটকের  একজনের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ১০ দিনের জেল হওয়া বখাটের নাম জামিল হোসেন(১৯)। সে আদমদীঘির শালগ্রাম বাউস্ত‹পাড়ার আলতাফ আলী খা-এর ছেলে। শনিবার দুপুরে আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট শ্রাবণী রায় এ দণ্ডাদেশ দেন। তবে আটক অপরজন রনি(১৯) কে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন জানান, আটককৃত দুই বখাটে কিশোর প্রায় দিন স্কুল ও কলেজে যাতায়াতের সময় রাস্তার মোড়ে মোড়ে ও মোটরসাইকেল যোগে ছাত্রীদের প্রেম নিবেদনসহ উত্যক্ত করে আসছিল।  শনিবার বেলা সাড়ে ১১ টায় কুসুম্বী গ্রামের এক ছাত্রী আদমদীঘি বালিকা বিদ্যালয়ে এসাইনমেন্ট জমা দিতে আসার পথে বিদ্যালয়ের সামনে ওই দুই কিশোর বখাটে ছাত্রীর পথরোধ করে তাকে উত্যক্ত করে। এসময় ৯৯৯-এ ফোন করায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই বখাটেকে আটক করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023