শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

 শেরপুরে প্রাইভেট কারে র‍্যাবের তল্লাশি, ফেন্সিডিলসহ গ্রেপ্তার দুই

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার শেরপুর উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩’এর সদস্যরা একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত ওই প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় শনিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বগুড়ায় আদালতে পাঠানো হয়। এরআগে একইদিন সকাল সাতটার দিকে উপজেলার মহিপুর বাজার নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এই অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার মধ্যবাসুদেবপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে মো. মেহেদী হাসান (২৪) ও জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ভীমপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে মো. নাঈম হাসান (২০)। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, মাদক কারবারিরা একটি প্রাইভেটকারে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল রাজধানী ঢাকায় নিয়ে যাচ্ছেন- গোপনে এমন সংবাদ পান র‌্যাব-১৩’এর সদস্যরা। পরে ওই প্রাইভেটকারটিকে ধরতে শেরপুর উপজেলার মহিপুর বাজার নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে বিভিন্ন যানবাহনে তল্লাশি অভিযান পরিচালনা করেন। একপর্যায়ে ঢাকাগামী একটি প্রাইভেটকার (চট্রমেট্টো-গ-১১-৪১৪১) আটকে তল্লাশি চালানো হয়। এসময় ওই প্রাইভেটকারের মধ্যে থেকে দুইটি চটের বস্তায় রাখা ২৩৩ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন। সেইসঙ্গে মাদক পরিবহন কাজে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়। পরবর্তীতে উদ্ধার হওয়া ফেন্সিডিল, প্রাইভেটকার ও গ্রেপ্তার দুই মাদক কারবারিকে থানায় হস্তান্তর করা হলে তাদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে বগুড়ায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023