বিশ্বে ফের কমেছে সংক্রমণ ও মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট

বিশ্বে গত একদিনে প্রাণহানির তালিকায় যুক্ত হয়েছেন আরও ৯ হাজার ৮ জন। এ নিয়ে মৃত্যু হয়েছে ৪৬ লাখ ৩০ হাজার ৭৭১ জনের। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৯৩ হাজার মানুষ। নতুন আক্রান্ত নিয়ে বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ কোটি ৪৬ লাখ ৪৫ হাজার ৪৬১ জনে।

গত একদিনের পরিসংখ্যান থেকে দেখা যায়, আগের দিনের তুলনায় দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। একইসঙ্গে কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও।

শনিবার সকালে ওয়ার্ল্ডোমিটার থেকে পাওয়া তথ্য অনুযায়ী করোনা থেকে সেরে উঠেছেন ২০ কোটি ১১ লাখের বেশি মানুষ। এখন করোনা রোগী রয়েছেন প্রায় এক কোটি ৮৮ লাখ। এদের মধ্যে ১ লাখ ৩ হাজারের বেশি রোগীর অবস্থা গুরুতর।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ১৭ লাখ ৪১ হাজারের বেশি মানুষের। এছাড়া মৃত্যু হয়েছে ৬ লাখ ৭৭ হাজার ১৭ জনের।

করোনায় হতাহতের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৩২ লাখের বেশি মানুষের। এই মারণ ভাইরাসে মৃত্যু হয়েছে ৪ লাখ ৪২ হাজার ৩৫০ জনের।

তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ৯ লাখ ৭৪ হাজারের বেশি মানুষের। মৃত্যু হয়েছে ৫ লাখ ৮৫ হাজার ৯২৩ জনের।

তালিকায় ২৮ নম্বরে থাকা বাংলাদেশে করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ২৭ হাজার ২১৫ জনের এবং মৃত্যু হয়েছে ২৬ হাজার ৮৩২ জনের। এখন করোনা রোগী রয়েছেন ২৮ হাজার ১৬ জন। এদের মধ্যে ১৪৫৫ জনের অবস্থা গুরুতর।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023