দিনাজপুর জেলা আইনজীবী সমিতির কার্যনিবাহী কমিটির দায়িত্ব গ্রহণ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

মুক্তজমিন ডেস্ক

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির বাংলা ১৪২৮ সনের নবনির্বাচিত কার্যনিবাহী কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান বুধবার বিকেলে সমিতির নতুন ভবন মিলনায়তনে সম্পন্ন হয়েছে। নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান সিনিয়র আইনজীবী আলহাজ মোহাম্মদ ইছাহক। শপথগ্রহণ শেষে নবনির্বাচিত ও পূর্বের কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এছাড়া প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. আবুল কালাম আজাদ ও নির্বাচন কমিশনার এ্যাড. কবির বিন গোলাম চার্লিকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

পরে জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি মো. মাজহারুল ইসলাম সরকারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন নবনির্বাচিত কমিটির সভাপতি মো. একরামুল আমিন, সাধারণ সম্পাদক মো. তহিদুল হক সরকার, সিনিয়র আইনজীবী ও সাবেক সভাপতি মো. আজিজুল ইসলাম জুগলু, আইনজীবী সমিতির সদস্য জাকিয়া তাবাস্সুম জুই এমপি, আইনজীবী সমিতির নির্বাচনের জন্য গঠিত প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. মো. আবুল কালাম আজাদ-৪। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আইনজীবী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক হাজী মো. সাইফুল ইসলাম-২।

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যনিবাহী কমিটির সদস্যরা হলেন সভাপতি মো. একরামুল আমিন, সহসভাপতি মো. নুরুল ইসলাম-৪, মো. মেহবুব হাসান চৌধুরী লিটন, সাধারণ সম্পাদক মো. তহিদুল হক সরকার, সহসাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম-২, ইদ্রোজিৎ কুমার রায় (অনিক), কোষাধ্যক্ষ রনি চন্দ্র রায়, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোছা. সাহিমা সুলতানা (হীরা), সমাজ কল্যাণ ও ধর্মীয় সম্পাদক আলহাজ মো. মিজানুর রহমান, পাঠাগার সম্পাদক মো. কামরুল হাসান-১,  এবং নির্বাহী ৫ জন সদস্য হলেন মো. আবুল কালাম আজাদ-৫, মো. মাসুদ রানা-২, মো. সাদিব বিন গোলাম নাসের, মোছা. সাবিনা ইয়াসমিন-২ ও মো. সাদেকুজ্জামান সাগর।

উল্লেখ্য, এর আগে শনিবার দিনাজপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত মো. একরামুল আমিন-মো. তহিদুল হক সরকার বিপুল ভোটের ব্যবধানে পূর্ণ প্যানেলে বিজয়ী হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023