শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

সিরিজ জয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

স্পোর্টস ডেস্ক
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ে টাইগারদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কিউইদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচ হাতে রেখে জয় পাওয়ায় মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ে নেমে নাসুম আহমেদের স্পিন আর মোস্তাফিজুর রহমানের গতির মুখে পড়ে ১৯.৩ ওভারে ৯৩ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।

৯৪ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে ৫ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পায় বাংলাদেশ। এ জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড: ১৯.৩ ওভারে ৯৩/১০ (উইলি ইয়াং ৪৬, টম ল্যাথাম ২১, ফিন অ্যালান ১২; নাসুম আহমেদ ৪/১০, মোস্তাফিজুর রহমান ৪/১২)।

বাংলাদেশ: ১৯.১ ওভারে ৯৬/৪ (মাহমুদউল্লাহ রিয়াদ ৪৩*, মোহাম্মদ নাঈম ২৯; এজাজ প্যাটেল ২/৯)।

ফল: বাংলাদেশ ৬ উইকেটে জয়ী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023