শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

নাসুমে দিশেহারা নিউজিল্যান্ড

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

স্পোর্টস ডেস্ক

সাজঘরে টম ল্যাথাম ও ইয়েং

শুরুতে দুই উইকেট হারানোর পর ইনিংস মেরামতের চেষ্টা করেন টম ল্যাথাম ও ইয়েং। কিন্তু এরপরই নাসুম পরপর ২ উইকেট ও মেহেদী এক উইকেট তুলে নেন। ১১তম ওভারে মেহেদীকে এগিয়ে খেলতে গিয়ে স্টাম্পিংয়ের শিকার হন ল্যাথাম। ১ চারে ২৬ বলে ২১ রানে আউট হলেন তিনি।

নাসুমের জোড়া আঘাত

এরপরই ১২তম ওভারে নাসুমের ঘূর্ণিতে দিশেহারা নিউজিল্যান্ড শিবির, টানা দুই বলে ২ উইকেট। প্রথমে দুর্দান্ত এক ডেলিভারিতে হেনরি নিকোলসকে বোল্ড করে ফেরান তিনি। পরের বলে উইকেটকিপার নুরুলকে ক্যাচ দিয়ে ফিরলেন কলিন ডি গ্র্যান্ডহোম।

চর্তুথ টি-টোয়েন্টি ম্যাচে জয় পেলেই সিরিজ নিশ্চিত করবে বাংলাদেশ। অপরদিকে দিকে সিরিজ বাঁচাতে চর্তুথ টি-টোয়েন্টিতে জয়ের কোন বিকল্প নেই নিউজিল্যান্ডের। এমণ সমীকরণের ম্যাচে বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি কিউইরা।

ইনিংসের প্রথম ওভারেই নিউজিল্যান্ডের ওপেনার রাচিন রবীন্দ্রকে প্যাভিলিয়নে ফেরান নাসুম আহমেদ। আউটসাইড অফে নাসুমের ঘূর্ণি বলে সুইপ করতে চেয়েছিলেন। কিন্তু ঠিকঠাক ব্যাটে বল লাগাতে পারেননি। শর্ট ফাইন লেগ থেকে দারুণ ক্যাচ ধরেন সাইফউদ্দিন। এই ব্যাটসম্যান আউট হওয়ার আগে করে শূন্য রানে।

এরপর কিউই শিবিরে আবার আঘাত হানেন সেই নাসুম। এক ওভার না যেতেই এবার তিনি আউট করেন ওপেনার ফিন অ্যালেনকে। নাসুমের লেন্থ বলে রিভার্স সুইপ করতে গিয়ে পয়েন্টে ধরা পড়েন সাইফউদ্দিনের হাতে। ৮ বলে ১২ রান করেন অ্যালেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023