শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

ব্রাজিল-আর্জেন্টিনাকে ৬ দিন সময় ফিফার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

স্পোর্টস ডেস্ক

করিন্থিয়ান্স অ্যারেনায় যা ঘটেছে, ফিফা সভাপতির ভাষায় তা ‘পাগলামি’। রোববার রাতে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের সেই পাগুলে ঘটনায় তদন্ত শুরু করেছে ফিফা ডিসিপ্লিনারি কমিটি। চার আর্জেন্টাইন ফুটবলারের কোয়ারেন্টাইন না মানাকে কেন্দ্র করে ব্রাজিল সরকার খেলা বন্ধ করে দেওয়ার ঘটনায় আগে-পরে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) ও আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) ভূমিকা কী ছিল- তা জানতে চেয়েছে তদন্ত কমিটি। এজন্য দুই ফুটবল কর্তৃপক্ষকে ছয় দিন সময় দেওয়া হয়েছে। এ ছাড়া দক্ষিণ আমেরিকার মহাদেশীয় ফুটবল সংস্থা কনমেবল এবং খেলার সঙ্গে জড়িত ফিফা অফিসিয়ালদের রিপোর্ট এবং বক্তব্যও নেওয়া হবে। সব মিলিয়ে ফিফার কাছ থেকে রায় আসতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সাও পাওলোতে ব্রাজিলের স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা এনভিসা ও প্রদেশ পুলিশ কর্তৃক ম্যাচ পণ্ড করে দেওয়ার বিদঘুটে ঘটনা একপাশে রেখে গতকালই মাঠে নেমে পড়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল দল। দু’দলই বিশ্বকাপ বাছাইয়ে পরবর্তী ম্যাচটি খেলবে নিজ নিজ দেশে। শুক্রবার বাংলাদেশ সময় সকালে আর্জেন্টিনা খেলবে বলিভিয়ার বিপক্ষে, ব্রাজিলের প্রতিপক্ষ পেরু। ব্রাজিলের মাটিতে যে চার ফুটবলারকে নিয়ে জটিলতা তৈরি হয়েছিল, সেই রোমেরো, লো সেলসো, মার্টিনেজ ও বুয়েন্দিয়াকে সোমবারই স্কোয়াড থেকে ছেড়ে দিয়েছে আর্জেন্টিনা। এর মধ্যে মার্টিনেজ ও বুয়েন্দিয়া এ সময়ে জাতীয় দল ছেড়ে অ্যাস্টন ভিয়ায় চলে যাওয়াটা আগে থেকেই নির্ধারিত ছিল। আর রোমেরো ও লো সেলসোকে টটেনহামে পাঠিয়ে দেওয়া হয়েছে সাও পাওলোর পাগলাটে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে। ইএসপিএন জানিয়েছে, ইমিগ্রেশনে মিথ্যা তথ্য দিয়ে ব্রাজিলে প্রবেশ করার ঘটনার জেরে টটেনহাম দুই ফুটবলারকে জরিমানা করতে পারে।

এদিকে সাও পাওলোর সংবাদপত্র ‘ফোলহা’ পাঁচ মিনিট পর বন্ধ হয়ে যাওয়া ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ ঘিরে একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে। ওইদিন ম্যাচ শুরুর ৫১ মিনিট আগে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কনমেবলের কাছে চিঠি পাঠানো হয়। চিঠিতে বিধিভঙ্গ করা চার আর্জেন্টাইন ফুটবলারের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানায় ব্রাজিল সরকার। কিন্তু আর্জেন্টিনা দল ততক্ষণে স্টেডিয়ামে প্রবেশ করে চেঞ্জিং রুমে অবস্থান করায় কনমেবল এ নিয়ে বিশেষ কোনো উদ্যোগ নেয়নি। এরপর যথাসময়ে ম্যাচ শুরু হলে পাঁচ মিনিটের মাথায় মাঠে ঢুকে খেলা বন্ধ করে দেন এনভিসা ও পুলিশ সদস্যরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023