শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

আঁচলের অন্যরকম অভিজ্ঞতা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক
ঢালিউডের অন্যতম ব্যস্ততম চিত্রনায়িকা আঁচল। সম্প্রতি তিনি শুটিং শুরু করেছেন। ‘মাফিয়া’ নামের একটি ওয়েব সিরিজের মাধ্যমে কাজে ফেরেন। সেই ধারাবাহিকতায় এবার ফরিদুল হাসানের নির্দেশনায় আঁচল ‘কর্পোরেট’ নামের একটি সিনেমার শুটিং করলেন। সিনেমাটিতে তার নায়ক রোশান। কর্পোরেট জগতের দুর্নীতি, কর্পোরেট অফিসারদের কালো জগতের বাস্তবতা নিয়ে তৈরি এই সিনেমার গল্প। এই নায়িকা বলেন, খুবই পরিচ্ছন্ন একটা ওয়েব ফিল্ম হতে যাচ্ছে কর্পোরেট। কুমিল্লায় গিয়ে এর গানের শুটিং করে এলাম।

বেশ বড় একটা টিম নিয়ে গানের শুটিং হয়েছে। টিম, লোকেশন, সবকিছু মিলিয়ে অন্যরকম অভিজ্ঞতা হচ্ছে। কাজটি যখন মুক্তি পাবে দর্শকদের অনেক বেশি ভালো লাগবে বলে আমার বিশ্বাস। উল্লেখ্য, করোনাকালেও সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করেছেন আঁচল। ‘আয়না’, ‘চিৎকার’, ‘কাজের ছেলে’, ‘যমজ ভূতের গল্প’সহ বেশ কয়েকটি সিনেমার কাজ শেষ করেছেন এই নায়িকা। যেগুলো এখন মুক্তির প্রহর গুনছে। আঁচল বলেন, এখানে প্রত্যেকটা সিনেমার গল্পই ভালো। কাজ করে তৃপ্তি পেয়েছি। আরও ভালো লাগবে যদি প্রযোজক-পরিচালকরা একে একে সিনেমাগুলো মুক্তি দেয়। কারণ দর্শকদের জন্যই তো দিনশেষে কাজ করা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023