শিরোনাম :

গণটিকার দ্বিতীয় ডোজ: অগ্রাধিকার পাচ্ছেন না বয়স্ক ও অন্তঃসত্ত্বারা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

করোনাভাইরাসের সংক্রমণরোধে রাজধানীসহ সারাদেশে গণটিকার দ্বিতীয় ডোজ কর্মসূচি মঙ্গলবার (৭ আগস্ট) থেকে শুরু হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় গত ৭ ও ৮ আগস্ট যারা প্রথম ডোজের টিকা নিয়েছিলেন আজ তাদের টিকা দেওয়া হচ্ছে। প্রতিটি কেন্দ্রে ৭০০ জনকে টিকা দেওয়ার কথা রয়েছে। তবে বয়স্ক, অন্তঃসত্ত্বা ও যে মায়েরা শিশুদের বুকের দুধ খাওয়ান তাদের অগ্রাধিকার দেওয়ার কথা থাকলেও টিকে নিতে আসা এসব মানুষেরা অগ্রাধিকার পাচ্ছেন না।

মঙ্গলবার সকালে রাজধানীর আজিমপুরের নতুন কবরস্থান সংলগ্ন ঢাকা সিটি করপোরেশন পরিচালিত নগরস্বাস্থ্য কেন্দ্র-২ পরিদর্শনে দেখা গেছে, দ্বিতীয় ডোজের টিকা নেওয়ার জন্য ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে টিকা নিতে আসা নারী ও পুরুষেরা সকাল থেকে প্রথম ডোজের টিকা কার্ড ও জাতীয় পরিচয়পত্র নিয়ে অপেক্ষা করছেন।

রোববার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মা, নবজাতক, শিশু ও কিশোরী স্বাস্থ্য পরিচালক ড. মো. শামসুল হক করোনা পরিস্থিতি সম্পর্কিত বুলেটিনে বক্তব্য দেওয়ার সময় বলেছিলেন, ৭ সেপ্টেম্বর থেকে সারাদেশে করোনার টিকা ক্যাম্পেইনের দ্বিতীয় ডোজের টিকা কার্য়ক্রম শুরু হচ্ছে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টিকা দেওয়া হবে। টিকা দেওয়ার ক্ষেত্রে সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রথম দুই ঘণ্টা বয়স্ক, অন্তঃসত্ত্বা ও যে মায়েরা শিশুদের বুকের দুধ খাওয়ান তাদের অগ্রাধিকার দিতে হবে।

কিন্তু আজিমপুরের নগর স্বাস্থ্য কেন্দ্র-২ পরিদর্শনে বয়স্ক ও অন্তঃসত্ত্বাদের অগ্রাধিকার পেতে দেখা যায়নি। ৫০ থেকে ৭০ বছর বয়সী অনেক বয়স্ক নারী-পুরুষকে জাতীয় পরিচয়পত্র জমা দিয়ে বসে অপেক্ষা করতে দেখা যায়। কিন্তু ২০ থেকে ৩০ বছরের অনেককেই টিকা নিয়ে বেরিয়ে আসতে দেখা যায়। অনেকেই অভিযোগ করেছেন, সকাল থেকে জাতীয় পরিচয়পত্র জমা দিয়ে টিকা নেওয়ার অপেক্ষায় থাকলেও অনেক পরে এসে টিকা দিয়ে অনেকেই বেরিয়ে যাচ্ছেন।

স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালনকারী স্থানীয় আওয়ামী লীগ নেতা জানান, বয়স্ক ও অন্তঃসত্ত্বাদের অগ্রাধিকারভিত্তিতে টিকা দেওয়ার কোনো নির্দেশনা পাননি। গত ৭ ও ৮ আগস্ট যারা প্রথম ডোজের টিকা নিয়েছেন তারা আজ টিকা পাবেন। ৯ ও ১০ আগস্টের টিকাগ্রহীতারা আগামীকাল (৮ আগস্ট) এবং ১১ ও ১২ আগস্টে টিকাগ্রহীতারা ৯ আগস্ট টিকা পাবেন।

এ ব্যাপারে নগর স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তা অগ্রাধিকারভিত্তিতে টিকা দেওয়ার বিষয়টি এড়িয়ে নগরভবনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। টিকাদান কেন্দ্র ঘুরে দেখা গেছে, যারা টিকা নিচ্ছেন তাদের মাত্র এক তৃতীয়াংশ বয়স্ক, অবশিষ্ট সবারই বয়স অপেক্ষাকৃত কম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023