শিরোনাম :

শাজাহানপুরে ডেকে নিয়ে ধর্ষণ, বিষপানে কিশোরীর আত্মহত্যার চেষ্টা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ায় ধর্ষণের শিকার হয়ে এক কিশোরী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর ) সকাল ১০টার দিকে নিজ বাড়িতেই বিষপান (দানাদার কীটনাশক ও তারফিন) করে আত্মহত্যার চেষ্টা করে নির্যাতনের শিকার কিশোরী। এর আগে সোমবার সকালে ধর্ষণের ঘটনায় শাজাহানপুর থানায় মামলা করেন মেয়েটির মা। মামলার পরপরই অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।

ধর্ষণের শিকার কিশোরীর মা বলেন, ‘আমার মেয়ে সকালে বিষপান করে। পরে সে অসুস্থ হয়ে পড়লে আমরা বিষয়টি বুঝতে পারি। সঙ্গে সঙ্গে তাকে বগুড়ার জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে আনা হয়। আমি মেয়ের সঙ্গে হাসপাতালেই রয়েছি। আমার মেয়ের এই অবস্থার জন্য অভিযুক্ত কিশোরই দায়ী।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেয়েটির সঙ্গে অভিযুক্ত কিশোরের এক বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। শনিবার সকালে মেয়েটিকে বাড়ি থেকে ডেকে নেয় ওই কিশোর। পরে অভিযুক্ত কিশোর মেয়েটিকে এক আত্মীয়ের বাড়িতে নিয়ে ধর্ষণ করে। একপর্যায়ে একই দিন বিকালে ওই কিশোরের স্বজনরা ওই বাড়িতে তাদের অবস্থান জানতে পারেন। তারা এসে কিশোরকে সেখান থেকে নিজ বাড়িতে নিয়ে যান। পরে মেয়েটি ঘটনাস্থল থেকে তার বাড়ি ফিরে গিয়ে বাবা-মাকে সবকিছু খুলে বলে। পরে থানায় মামলা করা হয়।

জানতে চাইলে শাজাহানপুর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023