শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

আবারও মিউজিক ভিডিওতে স্পর্শিয়া

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক

কিছুদিন আগেই একসঙ্গে দুই সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন অর্চিতা স্পর্শিয়া। ‘রক্ত ময়ূর’ ও ‘জলকিরণ’ নামের এ দুই সিনেমার শুটিং শুরু হবে আগামী বছরের শুরুতে। এবার আসছে দুর্গাপূজাকে সামনে রেখে নতুন একটি মিউজিক ভিডিওর মডেল হলেন এই নায়িকা।

গানের শিরোনাম ‘আসছে মা দুর্গা’। গানটিতে কণ্ঠ দিয়েছেন পূজা। গানটির সংগীত পরিচালনা করেছেন লিংকন। ঢাকার অদূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের মনোরম লোকেশনে বিশাল সেট বানিয়ে এর শুটিং সম্পন্ন করা হয়েছে। গান ভিডিওটি পরিচালনা করেছেন অনন্য মামুন। দুর্গাপূজাতে গান ভিডিওটি অবমুক্ত হবে বলে জানা যায়।

এ গান ভিডিওর মাধ্যমে অনেক বছর পর আবারও মিউজিক ভিডিওর মডেল হলেন স্পর্শিয়া। তিনি বলেন, অনেক বছর পর মিউজিক ভিডিওর মডেল হয়েছি। এর কারণ হলো- মামুন এবং পূজা দুজনেই আমার বেশ ভালো বন্ধু। গানটা বেশ সুন্দর, আমার অনেক ভালো লেগেছে। রূপগঞ্জে বিশাল সেট বানিয়ে শুট করেছি আমরা। আমার ধারণা, এবার পূজাতে গানটা বেশ হিট হবে।

এর আগেও স্পর্শিয়াকে মিউজিক ভিডিওতে মডেল হিসেবে দেখা গিয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো- তোমার ছবি, চায়ের কাপে তুমুল বৃষ্টি, মন দরিয়া, হারালো অজানায়, এই বৃষ্টি ভেজা রাতে, তোমায় নিয়ে, তোরই মাঝে, তুমি জানো না ইত্যাদি।

প্রসঙ্গত, স্পর্শিয়াকে সর্বশেষ দেখা গিয়েছে ‘নবাব এলএলবি’ সিনেমায়। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘ফিরে দেখা’ সিনেমাটি। চিত্রনায়িকা রোজিনা পরিচালিত এই ছবিতে তিনি জুটি বেঁধেছেন নিরবের সঙ্গে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023