শিরোনাম :
বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল দুই কারণে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে: ভারত নন্দীগ্রামে কৃষিসেবা পৌঁছে দিতে কৃষকের দোরগোড়ায় কৃষি কর্মকর্তারা অস্বাস্থ্যকর পরিবেশে দই-মিষ্টি তৈরি, বগুড়ায় দুই কারখানাকে জরিমানা বগুড়ার ৯ শিক্ষাপ্রতিষ্ঠানে সবাই ফেল, কারণ খুঁজতে ইউএনওদের নির্দেশ অশান্তি ভুলে পরিবর্তনের হাত ধরেছে নন্দীগ্রাম, হলদি নদীতে সেতু নন্দীগ্রামে ২৮টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ রাখার নোটিস, কেন এই সিদ্ধান্ত, জানালেন CMOH দিল্লির সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ চায় ঢাকা বগুড়ায় ৯ শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি হারানো ৬৯ মোবাইল মালিকদের ফিরিয়ে দিল বগুড়ার এপিবিএন

সুবাস নয়, এই ফুল ছড়ায় পঁচা লাশের গন্ধ!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট

পৃথিবীজুড়ে নানা প্রজাতির ফুল রয়েছে। ফুল শব্দটি শুনলেই সুঘ্রাণের কথা মাথায় আসে। তাইতো সবাই কমবেশি ফুল পছন্দ করেন। কেননা, ফুলের সুঘ্রাণ মানুষকে আকৃষ্ট করে। কিন্তু সব ফুলই সুঘ্রাণ ছড়ায়?

এমন ফুলও রয়েছে যা মানুষকে আকৃষ্ট করে না, বরং এর উৎকট পঁচা গন্ধের কারণে মানুষ এই ফুলের ত্রিসীমানাও ঘেঁষতে চায় না। এর নাম ‘মৃতদেহ ফুল’। যদিও উদ্ভিদ বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন Amorphophallus titanum। ফুলটি প্রস্ফুটনের সময় মৃতদেহের ন্যায় উৎকট পঁচা গন্ধ ছড়ায় বলে ‘মৃতদেহ ফুল’ নামেই এটি বেশি পরিচিত।
শাখা-প্রশাখাবিহীন রক্তিম লাল পাপড়ি ও হলুদ-সবুজ মিশ্রিত মঞ্জরি বিশিষ্ট এই ফুলটি বিশ্বের সবচেয়ে বড় ফুল হিসেবে স্বীকৃত। এর আকার হয়ে থাকে সাধারণত ৩ থেকে ৪ ফুট।

সন্ধ্যা ঘনিয়ে আসলে ফুলটি পরায়ন শুরু করে, ছড়াতে থাকে মাংস পঁচা গন্ধ। এর দ্বারা আকৃষ্ট হয়ে ক্যারিয়ন বিটল (গোবরে পোকা) নামে এক ধরনের পোকা ফুলের পরাগ রেনু নিতে এর গোড়ায় ভিড় জমায়। সেখান থেকে পরাগ রেনু নিয়ে স্ত্রী মৃতদেহ ফুলের কাছে পৌঁছে দেয় এই পোকাগুলো। এভাবে বংশবিস্তার করে ফুলটি।

তবে আশ্চর্যের বিষয় হলো, ফুলটি সন্ধ্যা থেকে গন্ধ ছড়াতে শুরু করে সারারাত তা ছড়ায়, আর ভোর হলেই বন্ধ করে দেয় গন্ধ ছড়ানো। এভাবে মাত্র ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে এই পরাগ রেনু ছড়ায় ফুলটি। এরপর নষ্ট হয়ে যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023