শিরোনাম :
অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা

সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ ডাকার নীতি নেই: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

সরকারি সেবা নিতে আসা জনসাধারণকে প্রশাসনের কর্মকর্তাদের ‘স্যার’ বা ‘ম্যাডাম’ ডাকার কোনো নিয়ম নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। প্রতিমন্ত্রী বলেন, রেগে কথা বলা, তিরস্কার বা দুর্ব্যবহার দুর্নীতির শামিল।

মঙ্গলবার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক সংলাপে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমি সব সময় বলি, আপনি হাসিমুখে… আপনার অ্যাটিচ্যুডটা ইম্পর্টেন্ট। কারণ সেবা নিতে গেলে ওয়েলকামিং অ্যাটিচ্যুড না থাকলে, আপনি রেগে আছেন, তিরস্কার করছেন, এগুলো দুর্নীতি। আমি বারবার বলেছি, দুর্ব্যবহার দুর্নীতির শামিল। এটা করা যাবে না, কোনোভাবেই।

একজন কর্মকর্তার আচরণের মধ্য দিয়ে সরকারের আচরণ প্রকাশ পায় মন্তব্য করে তিনি আরও বলেন, আপনার আচরণ সরকারের আচরণ। আপনার আচরণ, আপনার অফিস, সাধারণ মানুষ মনে করে, এটি মাননীয় প্রধানমন্ত্রীর অফিসের একটি অংশ। অতএব সে ক্ষেত্রে যাতে করে আমাদের কর্মকর্তারা এটি অবশ্যই মেনে চলে।

এসময় প্রতিমন্ত্রী বলেন, স্যার, ম্যাডাম বা এমন কিছু বলে সম্বোধন করতে হবে, এমন কোনো রীতি নেই।

সংলাপে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি তপন বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসউদুল হক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023