শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

ভারতে গ্রেপ্তার পুলিশ পরিদর্শক সোহেল রানা সাময়িক বরখাস্ত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

ভারতে গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের কথিত পৃষ্ঠপোষক বনানী থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরই মধ্যে তার স্থলে নতুন কর্মকর্তাকে পদায়ন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ সোমবার সকালে ডিএমপি কমিশনার মুহাম্মদ শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গতকালই সোহেল রানার স্থলে নতুন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা ছিল। তিনি ভারতে পালিয়ে গেছেন, গুলশান পুলিশের পক্ষ থেকে এমন রিপোর্ট আসার পর বনানীর এ ইন্সপেক্টরকে বরখাস্ত করা হয়েছে।’

ই-অরেঞ্জের গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগের মধ্যে দেশ ছেড়ে ভারতে পালানোর সময় গত শুক্রবার নেপাল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হন পুলিশ পরিদর্শক সোহেল রানা। এ অবস্থায় তার স্থলে নতুন কর্মকর্তা হিসেবে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর গাজীকে বদলি করা হয়েছে।

গতকাল ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে ডিএমপির ২১ পরিদর্শক (পুলিশ পরিদর্শক নিরস্ত্র) পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়। তাদের মধ্যে সোহেল রানাকে সরিয়ে উত্তরা পূর্ব থানার পরিদর্শক আলমগীর গাজীকে এ পদে বনানী থানায় বদলি করা হয়েছে। এ আদেশ দ্রুত বাস্তবায়ন করা হবে বলেও আদেশে জানানো হয়।

এর আগে গুলশান বিভাগের ডিসি ডিএমপি কমিশনার বরাবর একটি লিখিত চিঠি দেন। সেখানে তিনি সোহেল রানার বিরুদ্ধে মামলার পাশাপাশি তার ভারতে পালিয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করেন। এরপরই বনানী থানার এ পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

এদিকে, রোববার বিকেলে পুলিশ সদর দপ্তরে বাংলাদেশ পুলিশের সব সদস্যের পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেন, ই-অরেঞ্জের কথিত পৃষ্ঠপোষক বনানী থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানার দেশত্যাগে কারও গাফিলতি আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, ‘পরিদর্শক সোহেল রানা কীভাবে দেশত্যাগ করলো, তার দেশত্যাগে কারও গাফিলতি ছিল কি না, সেসব বিষয়ে রোববার সকালে ডিএমপি কমিশনারের সঙ্গে কথা বলেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

পরিদর্শক সোহেল রানাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আইজিপি বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের বন্দী বিনিময় চুক্তি রয়েছে। ফলে সোহেল রানাকে ফিরিয়ে আনায় সমস্যা হবে না। যেহেতু সোহেল ভারতে একটি মামলার আসামি, অতএব সে প্রক্রিয়া শেষ হলে অবশ্যই তাকে দেশে ফিরিয়ে আনা হবে। প্রক্রিয়া দেখে এটি স্পষ্ট যে, সে অবৈধভাবে দেশত্যাগ করেছে।’

উল্লেখ্য, প্রায় ১ লাখ গ্রাহকের ১ হাজার ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ই-অরেঞ্জের বিরুদ্ধে গত জুলাই মাসে গুলশান থানায় প্রতারণার মামলা হয়। ভুক্তভোগী ২৯ জন গ্রাহের পক্ষ থেকে তাহেরুল ইসলাম নামের এক ব্যক্তি মামলাটি করেন। ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাশুকুর রহমানসহ বর্তমান তিনজন কারাগারে আছেন। এ ছাড়া মামলার এজাহারভুক্ত বীথি আক্তারসহ দুজন পলাতক রয়েছেন। বীথি আক্তার পুলিশ কর্মকর্তা সোহেল রানার চতুর্থ স্ত্রী, মামলার বাদী এমনটিই জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023