শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

শুরু হতে না হতেই বন্ধ ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

স্পোর্টস ডেস্ক

মাত্র শুরু হয়েছে। খেলা গড়িয়েছে ৫ মিনিট। এর মধ্যেই হঠাৎ বন্ধ করে দেওয়া হলো ব্রাজিল-আর্জেন্টিনার বহুল প্রতীক্ষিত ম্যাচটি। আর্জেন্টাইন কয়েকজন খেলোয়াড়ের স্বাস্থ্য ছাড়পত্র ছাড়াই মাঠে নেমে পড়া নিয়ে ঝামেলা।

অতঃপর ম্যাচের মাঝপথেই স্বাস্থ্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ। এই অবস্থায় দুই দলের খেলোয়াড়-কর্তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সবশেষ বিশ্বকাপ বাছাইয়ের লাতিন অঞ্চলের ম্যাচটি স্থগিত ঘোষণা করা হয়েছে।

এই ম্যাচে স্বাগতিক ব্রাজিল। খেলার ভেন্যু সাও পাওলোর করিন্থিয়াস এরেনা। মূলত কোয়ারেন্টাইন বিধি নিয়েই সমস্যার উৎপত্তি। ব্রাজিলিয়ান হেলথ রেগুলেটরি এজেন্সির নির্দেশনা অনুযায়ী যুক্তরাজ্য, উত্তর আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারত থেকে ব্রাজিলে প্রবেশ নিষিদ্ধ। যাদের স্বাস্থ্য ছাড়পত্র দেওয়া হয়েছে, তাদেরও ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইন করতে হবে।

কিন্তু এই নিয়ম না মেনেই ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা চার খেলোয়াড়কে মাঠে নামিয়ে দিয়েছে আর্জেন্টিনা। তারা হলেন-এমিলিয়ানো বুয়েন্দিয়া, এমিলিয়ানো মার্টিনেজ, জিওভানি লো চেলসো ও ক্রিশ্চিয়ান রোমেরো।

ম্যাচ শুরু হতেই মাঠে হানা দেয় ব্রাজিলের স্বাস্থ্য কর্তৃপক্ষ। মাত্র তিনদিন আগেই ইংল্যান্ড থেকে ব্রাজিলে পা রাখা চার আর্জেন্টাইন খেলোয়াড় কী করে মূল একাদশে জায়গা করে নিলেন, এ নিয়ে শুরু হয় আর্জেন্টিনার ফুটবলার কর্তাদের সঙ্গে বাদানুবাদ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023