শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

বিমানবন্দরে করোনার পিসিআর পরীক্ষা নিশ্চিতের নির্দেশ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে করোনাভাইরাসের জন্য পিসিআর পরীক্ষা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (৬ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই নির্দেশনা দেয়া হয়।

গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।

মন্ত্রিসভা বৈঠকে অনির্ধারিত আলোচনায় দুটি বিষয় এসেছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘বিভিন্ন জায়গায় (দেশ) এখন নতুন করে কন্ডিশন দেয়া হচ্ছে যে, ফ্লাইয়ের ৪ থেকে ৮ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্ট করতে হবে। বেশ কয়েকটি দেশ থেকে (এই শর্ত) দিয়েছে। সেজন্য গত কয়েক দিন থেকে আলোচনা চলছিল, আজকে এটা প্রিসাইজ করে দেওয়া হয়েছে- ভেরি কুইকলি দুই বা তিনদিনের মধ্যে এয়ারপোর্টেই একটা টেস্টিং ফ্যাসিলিটিজ করা। অন্যান্য দেশেও যেরকম আছে। যাতে ফ্লাই করার চার ঘণ্টার মধ্যে ওনারা টেস্ট করতে পারেন।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023