শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

মাঝেমধ্যে দর্শককে মিস করতে দিতে হয়: তিশা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক

অনেক দিন ধরেই কাজে নেই জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। পায়ে ইনজুরির কারণে গত ঈদেও কোন কাজ করেননি তিনি। প্রায় তিন মাসেরও বেশি সময় ধরে ক্যামেরার বাইরে তিনি। এখনই ফিরছেন না শুটিংয়ে। আরেকটু সুস্থ হয়ে তবেই ফিরবেন বলে জানান।

এদিকে গতকাল শনিবার করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলেন তিশা। ঢাকা উত্তরের একটি কেন্দ্রে সকালে গিয়ে তিনি টিকা নেন। তিশা বলেন, ‘ সরয়ার (মোস্তফা সরয়ার ফারুকী) যখন করোনাক্রান্ত হলো, তখন চূড়ান্ত সিদ্ধান্ত নিই এবং টিকা নেওয়ার জন্য নাম নিবন্ধন করি। এরপরই প্রথম ডোজ আর আজ দ্বিতীয় ডোজ নিয়ে ফেললাম। করোনা থেকে নিজেদের সুরক্ষিত করতে টিকা নেওয়া উচিত।’

কাজে ফেরা নিয়ে তিশা বলেন, ‘বাসায় এখন ঘরের কাজ করছি, বই পড়ছি, সিনেমা দেখছি। নতুন কোনো কাজ উপহার দিতে পারিনি বলে একদিক দিয়ে খারাপ লেগেছে, আরেক দিকে ভাবলে মনে হয়, বিরতিটাও দরকার ছিল। মাঝেমধ্যে দর্শককে মিস করতে দিতে হয়, নিজেও মিস করতে হয়। মিস না করলে তো পাওয়ার মূল্য বোঝা যায় না।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023