শিরোনাম :
৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক শ্রমিক দিবস সফল করতে বিএসকেএফ বগুড়া মহানগর শাখার লিফলেট বিতরণ শিবগঞ্জে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

রিফাত হত্যা: সেই মুসা বন্ড গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট

বরগুনার আলোচিত শাহনেওয়াজ রিফাত (রিফাত শরীফ) হত্যা মামলার এজাহার ও চার্জশিটভুক্ত আসামি মুসা বন্ডকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বরগুনার মাছ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রিফাত হত্যা মামলাসহ মুসা বন্ডের বিরুদ্ধে বরগুনা সদর থানায় পাঁচটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

মুসা বরগুনা পৌরসভার চার নম্বর ওয়ার্ডের ধানসিঁড়ি এলাকার কামাল খানের ছেলে।

রিফাত হত্যায় স্ত্রী মিন্নিসহ ৬ জনের ফাঁসির রায়

রিফাত হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হওয়া ওই মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি নয়ন বন্ডের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন মুসা। এছাড়াও তিনি বন্ড বাহিনীর সক্রিয় সদস্য ছিলেন।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম তারিকুল ইসলাম বলেন, রিফাত হত্যাকাণ্ডের পর মুসা সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নেয়। এ মামলার বিচার কাজ চলাকালে তিনি ভারতে পালিয়ে ছিলেন। এ হত্যাকাণ্ডের আগে মারামারিসহ বিভিন্ন অভিযোগে মুসার বিরুদ্ধে বরগুনা থানায় চারটি মামলা দায়ের হয়। সেসব মামলায় মুসার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।

রিফাত হত্যা মামলার আদ্যোপান্ত

তিনি আরও বলেন, রিফাত হত্যা মামলায় মুসা বেকসুর খালাস পেলেও এ মামলা চলাকালে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। মামলায় খালাস পাওয়ার পরও এ বিষয়ে কোনও কাগজ বরগুনা থানায় আসেনি। তাই তাকে ওই মামলাসহ অন্য চারটি মামলায় গ্রেফতার দেখানো হবে। শনিবার মুসাকে বরগুনার আদালতে হাজির করা হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023