শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

মুক্তি পাচ্ছে আসিফ-সেলিনার ওয়েব ফিল্ম ‘মায়া : দ্য রিভেঞ্জ’

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক

ওয়েব প্লাটফর্মে ফিল্ম ও সিরিজের জয়জয়কার চলছে। দর্শক এখন ওয়েবে। তাই শোবিজে প্রায় সব তারকাই ঝুঁকছেন এদিকেই। আর নির্মাতারাও চমক দেখাচ্ছেন নিত্য নতুন গল্প ও চরিত্র নিয়ে হাজির হয়ে।

সেই ধারাবাহিকতায় আসতে চলেছে প্রেম, প্রতিশোধ আর স্বপ্ন ভাঙা-গড়ার গল্প ‘মায়া: দ্য রিভেঞ্জ’। আগামীকাল রোববার (৫ সেপ্টেম্বর) মুক্তি পাচ্ছে ছবিটি। এতে জুটি হয়ে অভিনয় করেছেন আসিফ নূর ও সেলিনা আফ্রি।

এ ছবিটি পরিচালনা করেছেন ফাহমিদা প্রেমা।

বেশ ঘটা করে ঘোষণা দিয়েই গত বছরের শেষদিকে শুরু হয় ‘মায়া: দ্য রিভেঞ্জ’র শুটিং। এরই মধ্যে প্রকাশিত হয়েছে ছবির মোশন পোস্টার ও টিজার। সেটি বেশ আলোচনায় এসেছে।

এই ওয়েব ফিল্মটি নিয়ে আশাবাদী আসিফ নূর। তিনি বলেন, ‘এখন দর্শক যে ধরনের গল্প ও সংলাপ পছন্দ করেন তেমন একটি কাজ ‘মায়া : দ্য রিভেঞ্জ’। আমাকে এখানে একদমই ভিন্নরূপে উপস্থাপন করা হয়েছে। ছবির গল্পে থাকছে চমক। সেলিনার সঙ্গে কাজ করেও উপভোগ করেছি। আশা করছি আমাদের জুটির রসায়ন ভালো লাগবে দর্শকের।’

দর্শকের কথা মাথায় রেখে ছবিটি ইউটিউবে মুক্তির সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা সংস্থা ফ্যান্টম ক্রিয়েশনস। রোববার থেকে তাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে দেখা যাবে ছবিটি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023