শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

নতুন মাইলফলকের সামনে দাঁড়িয়ে রিয়াদ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে মাহমুদউল্লাহ রিয়াদের জয় জয়কার। চলতি বছর সফলতার হারে ছাড়িয়ে গেছেন মাশরাফি বিন মর্তুজাকে। এবার আরেকটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে পঞ্চপাণ্ডবের এই সদস্য।

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামলেই প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে একশ টি-টোয়েন্টি ম্যাচ খেলার কীর্তি গড়বেন তিনি।

প্রায় ১৪ বছর আগে কেনিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয় রিয়াদের। প্রথম ২০ ম্যাচে অর্ধশতকের দেখা পাননি। ২০১২ সালের ১০ ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম হাফ সেঞ্চুরি করেন। তারপর ধীরে ধীরে রান খরা কেটে যায়।

বর্তমানে ৯৯ টি-টোয়েন্টি ম্যাচ খেলে করেছেন ১৭০২ রান, সর্বোচ্চ ৬৪, গড় ২৩.৯৭ ও স্ট্রাইকরেট ১২০.১৯, ফিফটি ৫টি। বোলিং করে শিকার করেছেন ৩২টি উইকেট, সেরা বোলিং ৩/১৮, ওভার পিছু রান ৭.২৫।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023