শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

পারিশ্রমিক কমিয়ে এবার সিরিয়ালে মিঠুন চক্রবর্তী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক

আবারও ছোটপর্দায় দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে। এর আগে নাচের রিয়ালিটি শো’য়ে তিনি মহাগুরু হয়ে ছোটপর্দার টিআরপিকে হাতের মুঠোয় তুলে নিয়েছিলেন।

আর এবার সেই মহাগুরুই আসতে চলেছেন ধারাবাহিকে। যার প্রোমো মুক্তি পাওয়ার পর থেকেই হইচই পড়ে গেছে বিনোদন জগতে। ধারাবাহিকের নাম ‘চিকু কি মম্মি দূর কি’।

সম্প্রতি মুক্তি পেয়েছে এই ধারাবাহিকের একটি প্রোমো। যেখানে মিঠুনকে দেখে ইতোমধ্যেই টেলি দুনিয়ায় শোরগোল পড়ে গেছে। এই ধারাবাহিকে মিঠুন চক্রবর্তী অভিনয় করছেন একেবারেই নিজের চরিত্রে। ধারাবাহিকের গল্প এক নাবালিকা চিকুকে নিয়ে। যে মিঠুন চক্রবর্তীর মতো ডান্সার হতে চায়। কিন্তু এই নাচের প্রতি চিকুর ভালোবাসার জন্য তার জীবনে নানা ঝড় ওঠে।

আনন্দবাজার পত্রিকা অনলাইন থেকে আরও জানা যায়, এই ধারাবাহিকের জন্য নাকি নিজের পারিশ্রমিক কমিয়েছেন মিঠুন চক্রবর্তী। তবে এখনও পর্যন্ত প্রোমোতেই তাকে দেখা গেছে। তবে পুরো ধারাবাহিকে থাকবেন কিনা তা নিয়ে এখনও কিছু জানা যায়নি।

আগামী ৬ সেপ্টেম্বর থেকে স্টার প্লাসে দেখা যাবে মিঠুনের হিন্দি ধারাবাহিক ‘চিকু কি মম্মি দূর কি’।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023