শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

৬০ রানে অলআউট নিউজিল্যান্ড

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

স্পোর্টস ডেস্ক
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে টাইগারদের বোলিং তোপে মাত্র ৬০ রানে অলআউট হয়েছে নিউজিল্যান্ড। জিততে হলে টাইগারদের করতে হবে ৬১ রান।

বাংলাদেশের পক্ষে মোস্তাফিজুর রহমান ৩টি, সাকিব, নাসুম ও সাইফ উদ্দিন আহমেদ ২টি করে ও মাহাদি ১টি উইকেট নেন। নিউজিল্যান্ডের পক্ষে অধিনায়ক টম লাথাম ও হেনরি নিকোলস সর্বোচ্চ ১৮ রান করেন। আর কোনো ব্যাটসম্যান ডাবল ফিগারে পৌঁছাতে পারেনি।

উল্লেখ্য, দীর্ঘ ৮ বছর পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশের একাদশে নেই দুর্দান্ত ফর্মে থাকা বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। তবে একাদশে রয়েছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন। ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গে মোহাম্মদ নাঈম শেখ।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেট রক্ষক), শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, সাইফ উদ্দিন, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ: রাচিন রবীন্দ্র, টম ব্লান্ডেল, উইল ইয়াং, কলিন ডি গ্র্যান্ডহোম, টম ল্যাথাম (উইকেটরক্ষক, অধিনায়ক), হেনরি নিকোলস, কোল ম্যাককঞ্চি, ডগ ব্রেসওয়েল, অ্যাজাজ প্যাটেল, ব্লেয়ার টিকনার ও জ্যাকব ডুফি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023