শিরোনাম :
বগুড়ায় বাস দুর্ঘটনায় জামায়াতের শোক কীসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, তার চেহারা কি দেখা গেছে?’ বোমা হামলার আশঙ্কায় সারাদেশে পুলিশের হাই অ্যালার্ট জারি নৌকা ভ্রমণে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল নন্দীগ্রামের স্কুলছাত্রের বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ৬জন নিহত :আহত ১৪ শাজাহানপুরে জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উপলক্ষে বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার আলোচনা সভা বগুড়া প্রেসক্লাবের সাধারন সভা অনুষ্ঠিত নব গঠিত বগুড়া সিটি কর্পোরেশনের ১৪শ’ ১৭ কোটি টাকার বাজেট ঘোষনা মোকামতলায় এনসিপি’র সমাবেশ, নাছির পাটোয়ারী ও সারজিদ আলম উপস্থিত

রহস্যময় জ্বরে ভারতে ৫০ মৃত্যু, অধিকাংশই শিশু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

 আন্তর্জাতিক ডেস্ক

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বিভিন্ন জেলায় রহস্যময় জ্বরে এক সপ্তাহে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশই শিশু। কয়েকশ’ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বিবিসি এ খবর জানায়।

এ জ্বরে আক্রান্তরা বলছেন, তাদের গায়ে প্রচণ্ড ব্যাথা থাকছে, মাথা ধরাও আছে। সেইসঙ্গে রয়েছে পানিশূন্যতা ও বমি বমি ভাব। কিছু কিছু রোগীর হাতে ও পায়ে রেশ উঠতে দেখা গেছে। এসব রোগীদের কোভিড পরীক্ষা করা হলেও ফলাফল নেগেটিভ এসেছে।

কোভিড আক্রান্ত হননি, তাহলে এ রোগের নাম কি? এ ধরনের একটি প্রশ্ন এখন স্থানীয় চিকিৎসকদের মনে। তারা এখনও শনাক্ত করতে পারেননি ভয়াবহ এ জ্বরটির আসল সরূপ।

ব্রিটিশ গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, উত্তর প্রদেশের পূর্বাঞ্চলের ছয়টি জেলায় রহস্যময় এ জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। এ জেলাগুলো হলো – আগ্রা, মথুরা, মাইনপুর, ইতাহ, কাশগঞ্জ ও ফিরোজাবাদ।

কিছু চিকিৎসকরা মনে করেন, মশার কামড় থেকে ছড়ানো ভাইরাসঘটিত রোগ ডেঙ্গু হতে পারে। তাদের ধারণা, এটা ডেঙ্গুর একটি মারাত্মক ধরন।

এ রোগে আক্রান্তদের রক্তে প্লেটিলেটের হার কমে যায়। সম্ভবত এ কারণেই হয়তো এমনটা ধারণা করা হচ্ছে। তবে এ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023