শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

সাংবাদিক হয়রানি: ইসির সামনে গণমাধ্যমকর্মীদের মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

আগামী ৭২ ঘণ্টার মধ্যে নিবাচন কমিশনে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণসহ সব হয়রানিমূলক ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন গণমাধ্যমকর্মীরা।

মঙ্গলবার নির্বাচন ভবনের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

রোববার নির্বাচন ভবনে পুলিশ ও ইসির কর্মীরা সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা দেন ও প্রবেশমুখে তাদের কয়েকজনকে হয়রানি করেন বলে তারা অভিযোগ করেন।

মানববন্ধনে অংশ নেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) বতমান ও সাবেক নেতারা।

প্রতিবাদ সমাবেশে বিএফইউজে কোষাধক্ষ দীপ আজাদ, সিনিয়র সাংবাদিক লায়েকুজ্জামান, ডিইউজে প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আছাদুজ্জামান, নিবাহী পরিষদ সদস্য রাজু হামিদ, সাবেক নিবাহী পরিষদ সদস্য গোলাম মুজতবা ধ্রুব এবং ডিআরইউ সাধারণ সম্পাদক মশিউর রহমান খান, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ শুক্কর আলী শুভ, সাবেক সাংগঠনিক সম্পাদর নূরুল ইসলাম হাসিব, সাবেক ডিআরইউ নেতা শাহনাজ শারমিন, সচিবালয় বিটের সংগঠন বিএসআরএফ এর কার‌্যনির্বাহী সদস্য শাহজাহান মোল্লা ও ইসমাইল হোসেন রাসেল বক্তব্য দেন।

উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশের) সহ-সভাপতি রাশেদুল হক।

মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রতিদিনের সংবাদ সম্পাদক শেখ নজরুল ইসলাম। পরিচালনা করেন প্রতিদিনের সংবাদের সিনিয়র রিপোটার গাজী শাহনেওয়াজ।

ইসিতে সাংবাদিক হয়রানির ঘটনা তদন্তে নিরপেক্ষ কমিটি গঠন, অবাধে সংবাদ সংগ্রহের নিশ্চয়তা, বাধামুক্তভাবে ইসির ভবনে প্রবেশের অধিকার নিশ্চিত করাসহ কয়েক দফা দাবি জানান সাংবাদিকরা।

মানবন্ধনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ অগাস্ট নিহতদের স্মরণে, করোনায় মারা যাওয়া কয়েকজন ইসি কর্মীর আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023