শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

পায়েলকে অশ্লীল ‘মেসেজ’, করলেন মামলা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

বিনোদন ডেস্ক

জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার কলকাতা পুলিশের সাইবার ক্রাইম সেলে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগ, ওই ব্যক্তি তাকে সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ করে দেয়ার কথা বলে ম্যাসেঞ্জারে অশ্লীল ‘মেসেজ’ পাঠিয়েছেন।

পায়েলের অভিযোগ, যে আইডি থেকে এ ‘মেসেজ’ পাঠানো হয়েছে, সেটি এক পরিচালকের নামে। পরে ওই পরিচালকও পুলিশের কাছে একটি অভিযোগ করেন যে, তার নাম ব্যবহার করে ভুয়া আইডি খোলা হয়েছে।

অভিনেত্রী পায়েল সরকার বলেন, খ্যাতিমান একজন পরিচালকের একটি ফ্রেন্ড রিক্যুয়েস্ট গ্রহণ করেছিলেন তিনি। পরে ম্যাসেঞ্জারে যখন কথোপকথন করছিলেন, তখন ওই পরিচালক জানান যে, তিনি পায়েলকে পরবর্তী ছবির জন্য মনোনীত করেছেন। এর কিছুক্ষণ পরই একটি অশ্লীল ছবি পাঠান ওই পরিচালক।

অভিনেত্রী পায়েল সরকার বাংলা ভাষায় জনপ্রিয় টিভি সিরিয়াল ‘টাপুর টুপুর’, ‘অন্দরমহল’, ‘বিনি বৌ’, ‘তুমি রবে নীরবে’-এ অভিনয় করে সবার দৃষ্টি কেড়েছেন। সূত্র: জি নিউজ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023