শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ ফজলুর রহমান (৫২) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত সোয়া ২টার দিকে অচেতন হয়ে যান তিনি। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি আগেই মারা গেছেন।

কাশিমপুর কারাগারের কারারক্ষী আবুল কালাম আজাদ জানান, রাতে ফজলুর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় কারাগারের চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক জানান, তিনি মারা গেছেন।

‘আমরা শুধু তার নাম জানি। কী মামলায় কতদিন সাজা হয়েছে, সেটা বলতে পারব না। কবে থেকে কারাগারে আছেন তাও জানি না’, যোগ করেন কাশিমপুর কারাগারের এই কারারক্ষী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023