শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

‘টাকার অভাবে’ বন্ধ ভিকি-সারার সিনেমা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২৯ আগস্ট, ২০২১

বিনোদন ডেস্ক

আধুনিক পৌরাণিক সুপারহিরো ছবি ‘দ্য ইমমর্টাল অশ্বাথামা’। সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয়ের কথা ছিল বলিউড অভিনেতা ভিকি কৌশল ও অভিনেত্রী সারা আলী খানের। পুরোদমে চলছিল প্রি-প্রোডাকশনের কাজ। কিন্তু হঠাৎ সিনেমাটি তৈরি না করার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।

জানা গেছে, সিনেমাটি নির্মাণের জন্য ৩০ কোটি রুপি ব্যয় করেছেন প্রযোজক রনি স্ক্রুওয়ালা। কিন্তু বাজেট সমস্যায় সিনেমাটি আর তৈরি হবে না।

বলিউডহাঙ্গামা ডটকম জানিয়েছে, সিনেমাটি তৈরির কাজ চলছিল দুই বছর ধরে। লোকেশন নির্ধারণ, ভিএফএক্স টিমের সঙ্গে আলোচনা, ভিকি ও সারাকে অ্যাকশন দৃশ্যের জন্য প্রস্তুত করতে ৩০ কোটি রুপি ব্যয় করেছেন স্ক্রুওয়ালা। এখন রনি স্ক্রুওয়ালা মনে করছেন বাজেট বেড়েই চলেছে, যা করোনা ছাড়াও স্বাভাবিক সময়ে বক্স অফিসে আয় করা সম্ভব নয়। তাই সিনেমা আর তৈরি না করার সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজক।

এ সিদ্ধান্ত নেয়ার আগে তিনি পরিচালক, বিনিয়োগকারী ও অভিনয় শিল্পীদের সঙ্গে আলোচনা করেছেন প্রযোজক।

শোনা গেছে, ‘রনি স্ক্রুওয়ালা মনে করছেন বিপুল পরিমাণ ক্ষতির চেয়ে ৩০ কোটি রুপির চিন্তা ছেড়ে দেওয়ায় বুদ্ধিমানের কাজ। ’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023