শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

জয়ে ফিরে টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২৯ আগস্ট, ২০২১

স্পোর্টস ডেস্ক

আলাভেসকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েই মৌসুম শুরু করেছিল স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ। কিন্তু পরের ম্যাচে লেভান্তের সঙ্গে থমকে যায় ৩-৩ গোলের ড্রয়ে। তবে জয়ে ফিরতে একদমই সময় নেয়নি তারা।

রিয়াল বেটিসের মাঠে খেলতে গিয়ে ১-০ গোলের জয় নিয়েই ঘরে ফিরেছে জিনেদিন জিদানের শিষ্যরা। গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের ৬১ মিনিটের সময় জয়সূচক গোলটি করেন দানি কারভাহাল।

পুরো ম্যাচ জুড়ে মাদ্রিদের কঠিন পরীক্ষাই নিয়েছে বেটিস। বল দখলের লড়াইয়ে মাদ্রিদের চেয়ে খানিক এগিয়েই ছিল বেটিস। এমনকি আক্রমণের হিসেবেও ছিল তাদের আধিপত্য। মাদ্রিদ যেখানে ১৩ শটের মাত্র ৩টি রাখে লক্ষ্য বরাবর। সেখানে বেটিস ১১ শটের ৬টিই রেখেছিল লক্ষ্যে।

কিন্তু গোলের দেখা পায়নি বেটিস। পাচ্ছিল না মাদ্রিদও। ম্যাচের ৬১ মিনিটের সময় দ্রুততার সঙ্গে কাউন্টার অ্যাটাকে ওঠে মাদ্রিদ। ভিনিসিয়াস জুনিয়রের কাছ থেকে বল ডান দিকে ক্রস বাড়ান বেনজেমা। দুর্দান্ত সাইড ভলিতে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন কারভাহাল।

এক গোলের জয়ের পর তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। পরের তিনটি দল সেভিয়া, ভ্যালেন্সিয়া ও মায়োর্কার পয়েন্টও সমান ৭। রিয়াল বেটিস ২ পয়েন্ট নিয়ে অবস্থান করছে ১৪ নম্বরে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023