শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

বগুড়া-জামালপুর নৌ পথে উদ্বোধনের ১১ দিনেই বিকল সি-ট্রাক, ফেরি চলাচল বন্ধ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়া-জামালপুর নৌ পথে ইঞ্জিন বিকল হয়ে গত পাঁচ দিন ধরে সি-ট্রাক (ফেরি) চলাচল বন্ধ রয়েছে। উদ্বোধনের ১১ দিনের মাথায় সি-ট্রাক চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। তাদেরকে আবার আগের মতো ঝুঁকি নিয়ে নৌকায় পার হতে যাচ্ছে।

এ বিষয়ে সি-ট্রাকের ইজারাদার জাহেদুর রহমান উজ্জ্বল তালুকদার জানান, শুক্রবার (২৭ আগস্ট) সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) নারায়ণগঞ্জ ডকইয়ার্ড থেকে একদল মেকানিক এসেছেন। আগামী সোমবারের মধ্যে চলাচল স্বাভাবিক হতে পারে।

দীর্ঘ প্রতিক্ষার পর গত ১২ আগস্ট বগুড়ার সারিয়াকান্দির কালিতলা ঘাট থেকে জামালপুরের মাদারগঞ্জ কাজলা ইউনিয়নের জামথল ঘাট রুটে বিআইডব্লিউটিসি পরিচালিত শহীদ আবদুর রউফ সেরনিয়াবাত নামে সি-ট্রাকের উদ্বোধন করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। উদ্বোধনের পর জামথল-কালীতলা ঘাটে প্রতিদিন একবার করে যাত্রী পারাপার শুরু হয়। তবে হালকা কোনও যানবাহন তোলা হয়নি। শুধু যাত্রী ও মোটরসাইকেল পারাপার করা হয়েছে।

২০০ যাত্রী, ১৫টি মোটরসাইকেল ও দুই থেকে তিনটি হালকা যানবাহন ধারণ করার ক্ষমতা থাকলেও, শুধু যাত্রী ও মোটরসাইকেল পারাপার করা হচ্ছিল। সি-ট্রাকে কিছু আসন ফাঁকা থাকতো। এরই মধ্যে গত ২৩ আগস্ট যাত্রী নিয়ে ঘাট ছাড়ার পর যমুনা নদীর মাঝে সি-ট্রাকের ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে উদ্ধারকারী ফেরির সহযোগিতায় সি-ট্রাকটি জামথল ঘাটে নেওয়া হয়।

সি-ট্রাক সার্ভিসের ইজারাদার জাহেদুর রহমান উজ্জ্বল জানান, কয়েক দিন সন্তোষজনক যাত্রী পারাপার হয়েছে। বিআইডব্লিউটিসি পুরাতন ইঞ্জিনের সি-ট্রাক সরবরাহ দেওয়ায় এটি হঠাৎ বিকল হয়ে যায়। ফলে গত পাঁচ দিন ধরে সি-ট্রাক চলাচল বন্ধ রয়েছে। এতে আর্থিক ক্ষতি হচ্ছে। সেই সঙ্গে যাত্রীরাও দুর্ভোগে পড়েছে। ফলে আবারও ঝুঁকি নিয়ে নৌকায় যাতায়াত করছে তারা। তবে শুক্রবার সকালে নারায়ণগঞ্জের ডকইয়ার্ড থেকে একদল মেকানিক জামথলে সি-ট্রাকে এসে পৌঁছেছেন। তারা মেরামত কাজ করছেন। আশা করা হচ্ছে, আগামী সোমবার থেকে আবারও সি-ট্রাক চলাচল করবে।

বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) এসএম আশিকুজ্জামান বলেন, ইঞ্জিন বিকল হওয়ায় বর্তমানে সারিয়াকান্দি-জামালপুর রুটে সি-ট্রাক চলাচল বন্ধ রয়েছে। প্রকৌশল শাখা ইঞ্জিন মেরামত করছে। আগামী দুই-তিন দিনের মধ্যে আবারও সি-ট্রাক চলাচল করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023