শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

সাকিবকে ছাড়াই অনুশীলনে মাহমুদউল্লাহরা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১

স্পোর্টস ডেস্ক

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে আগামী ১ সেপ্টেম্বর। এরপর একদিন বিরতি দিয়ে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে হবে ৩ সেপ্টেম্বর। পরের তিনটি ম্যাচ যথাক্রমে ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সব ম্যাচ হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

এই সিরিজ সামনে রেখে শুক্রবার প্রথম অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে প্রথম দিনের অনুশীলনে ছিলেন না সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ করে পরিবারের সাথে সময় কাটাতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার।

সেখান থেকে ওমরা পালন করতে পবিত্র সৌদি আরবে যান তিনি। হজ শেষ করে সৌদি আরব থেকে ২৫ আগস্ট ঢাকায় আসেন তিনি। দেশে ফিরেই হোটেল ইন্টার কন্টিনেন্টালে তিন দিনের কোয়ারেন্টাইন করছেন সাকিব। তবে ২৮ আগস্ট থেকে সাকিব আল হাসানকে অনুশীলনে দেখা যাবে বলে জানিয়েছে বিসিবির মিডিয়া বিভাগ।

এদিকে তিনদিনের কোয়ারেন্টাইন শেষে আজ বিকেলে অনুশীলনে নামবে নিউজিল্যান্ড দলও। যা চলবে ৩১ আগস্ট মঙ্গলবার পর্যন্ত।

আসন্ন সিরিজকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৯ আগস্ট) ১৯ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন মুশফিকুর রহিম, লিটন দাস ও আমিনুল ইসলাম বিপ্লব। বাদ পড়েছেন মোহাম্মদ মিঠুন।

বাংলাদেশ স্কোয়াড

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, নাঈম শেখ, কাজী নুরুল হাসান, শামীম হোসেন, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব ও নাসুম আহমেদ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023